জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন।

এর আগে, বুধবার ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। আর মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ১০ জন করে মারা গিয়েছিলেন।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button