বিনোদন
ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান ঢাকায় আসছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অফিসিয়ালভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা এ তথ্য জানান এই অভিনেতা।
‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও তে সালমান খান বলেন, ‘হায়, বাংলাদেশ। আমরা ঢাকা শহরের কেন্দ্রস্থলে প্রথম বিয়িং হিউম্যান ক্লোথিং স্টোর চালু করছি। আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার বনানীতে এর যাত্রা শুরু হবে। আমার পক্ষ থেকে আপনাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ!’



