বিনোদন

মারা গেছেন ‘পিছে তো দেখ’ খ্যাত ক্ষুদে তারকার ভাই

ছবি: সংগৃহীত

পাকিস্তানি শিশু তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

ইনস্টাগ্রামে এক পোস্টে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’

আহমাদ শাহ ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকেই ছোট ভাই উমরও আলোচনায় আসেন। রমজান মাসের বিশেষ অনুষ্ঠান ও গেম শোগুলোতে বড় ভাইয়ের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে পরিচিতি পান তিনি।

পরিবার জানায়, এটি তাদের জীবনের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশার মৃত্যু হয়েছিল। উমরের জন্য দোয়া চেয়েছেন তারা।

উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শোবিজ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button