অর্থ ও বানিজ্য
প্রধান খবর

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

অটো গ্যাসের দাম লিটারে ২ পয়সা বেড়ে ৮৯.৫২ টাকা নির্ধারণ

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাতেই বহাল রাখা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকা করা হয়।

অন্যদিকে, মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটো গ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে অটো গ্যাসের দামও দুই দফায় বাড়ানো হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button