অর্থ ও বানিজ্য
প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইসহ কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

উল্লেখ্য, ইউএস চেম্বার অব কমার্সের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button