অর্থ ও বানিজ্য

এবার ইভ্যালির মালামাল চুরি, গ্রেপ্তার ভবন মালিক

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মালামাল চুরির অভিযোগে ধানমন্ডি কার্যালয়ের ভবন মালিক সালাহউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ধানমন্ডি ১১/এ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন।

তিনি জানান, ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button