অর্থ ও বানিজ্যপ্রধান খবর

খুলেছে ব্যাংক, কার্যক্রম চলবে ছয় ঘণ্টা

ঈদুল ফিতরের ছুটি শেষে খুলে‌ছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

বৃহস্পতিবার থে‌কে পূর্ণ‌দিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাক‌বে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সবসময় রমজান মাসে রোজা রাখার সু‌বিধা‌র্থে ব্যাং‌ক লেন‌দেন ও খোলা রাখার সময়সূ‌চি প‌রিবর্তন করা হয়। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাং‌কের লেন‌দেন ও অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে যা‌য়।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজা‌রে লেনদেন হ‌য়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button