অর্থ ও বানিজ্য

দুর্বল ৫ ইসলামী ব্যাংক একীভূতের পরিকল্পনা: গভর্নর

দেশের ব্যাংকখাতে অনিয়ম, দুর্নীতি ও অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। দায়িত্ব নেওয়ার এক বছর পর গভর্নর আহসান এইচ মনসুর সংস্কার কার্যক্রমে হাত দিয়ে উন্মোচন করেছেন ভয়াবহ বাস্তবতা।

চিহ্নিত ১২টি দুর্বল ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের সম্পদ মূল্যায়ন পর্যালোচনা সম্পন্ন হয়েছে। এসব ব্যাংকের খেলাপি ঋণের হার ৪৮ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত। গভর্নর জানিয়েছেন, এই ব্যাংকগুলো একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার প্রক্রিয়া সপ্তাহের মধ্যেই শুরু হবে এবং এ জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।

পাঁচটির বাইরে আরও অন্তত ২০টি ব্যাংকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে সরকারি ব্যাংকও রয়েছে। বেসরকারি ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রির প্রচেষ্টা চলছে, যা সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির আর্থিক ঘাটতি পূরণ করা হবে।

দুর্বল কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। বরং, এগুলো টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

এই বিভাগের অন্য খবর

Back to top button