অর্থ ও বানিজ্য
প্রধান খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সৌদি আরবের অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর প্রভাবে মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামের ওপর চাপ তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের অন্য খবর

Back to top button