গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে কামাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

ডিএনসি জানিয়েছে, বুধবার বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গাবতলী উপজেলার সদরপাড়া এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে কামাল হোসেনকে আটক করা হয়।

পরে তাকে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে কামাল হোসেনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button