আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ড্রোন হামলার পর প্রধান তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

ড্রোন হামলার একদিন পর নিজেদের একটি প্রধান তেল পাইপলাইন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে একটি কৌশলগত দ্বীপ দখল করে নিয়েছে। দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে আসা বেশ কয়েকটি ড্রোন এই হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে দেশটি জানায়, ইরাকি সরকারকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে’ তারা আপাতত কোনো পাল্টা জবাব দেবে না।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি মায়সান প্রদেশের অপারেশন কমান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর কমান্ডারকে বরখাস্ত করেছেন।

সরকারের মুখপাত্র সাবাহ আল-নুমান শনিবার ভোরে এক বিবৃতিতে জানান, সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলাগুলো মায়সান প্রদেশের একটি স্থান থেকেই পরিচালিত হয়েছিল বলে কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button