আন্তর্জাতিক খবর

মিয়ানমারে ১ বছরের জন্য জরুরি অবস্থা জারি

এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে দেশটির সামরিক বাহিনীর হাতে আটক হয়েছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও এনএলডির শীর্ষ নেতারা।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়। সেই সাথে এক বছরের জন্য দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট উ মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন। দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা।

গেলো নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে এনএলডি। তবে সেনাবাহিনী শুরু থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে। আজ নবনির্বাচিত সরকারের প্রথম সংসদে বৈঠক বসার কথা থাকলেও সেনাবহিনীর পক্ষ থেকে বৈঠক বাতিলের আহ্বান করা হয়েছিল।

দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর ২০১৫ সালে ব্যাপক জনসমর্থন নিয়ে প্রথমবার ক্ষমতায় আসে শান্তিতে নোবেলজয়ী অং সাং সুচি।

এই বিভাগের অন্য খবর

Back to top button