আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ৩ টি ম্যাসেজ পার্লারে হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ৩ টি ম্যাসেজ পার্লারে বন্দুকধারির গুলিতে ৬ নারীসহ প্রাণ গেছে অন্তত ৮ জনের। নিহতদের বেশিরভাগই এশীয়।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে প্রথমে চেরোকি কাউন্টির ইয়ং এশিয়ান ম্যাসেজ পার্লারে হামলা হয়। ঘটনাস্থল থেকে ৩ নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া গোল্ড ম্যাসেজ স্পা থেকে ৪ টি মরদেহ এবং অ্যারোমা থেরাপি স্পা থেকে মিলেছে একজনের লাশ। নিহতদের মধ্যে ৬ এশীয় ছাড়াও দুই শ্বেতাঙ্গ নারী-পুরুষ আছেন।

এ ঘটনায় রাত সাড়ে ৮ টার দিকে ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তার নাম রবার্ট অ্যারন লং। অবশ্য, হামলার কারণ সর্ম্পকে এখনো কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বিভাগের অন্য খবর

Back to top button