
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করবেন মুসল্লিরা।
রোববার (১৭ মে) সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।
রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী ১৮ মে জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: যমুনা নিউজ

