আন্তর্জাতিক খবর
সকল বিধিনিষেধ তুলে নিল ইংল্যান্ড

সংক্রমণের ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে ইংল্যান্ড।
সোমবার (১৯ জুলাই) থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সব ধরনের ভেন্যু কোনোরকম বিধিনিষেধ ছাড়াই মধ্যরাত থেকে খুলে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত আগেভাগেই নেওয়া হলো বলে বিজ্ঞানীরা ও কয়েকটি বিরোধী দল সতর্ক করলেও ভ্যাকসিনমন্ত্রী এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন।
