আন্তর্জাতিক খবর
করোনায় আক্রান্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনা-সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সাথে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।