আন্তর্জাতিক খবর

পেরুতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

পেরুতে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতের মধ্যে চার বছরের এক শিশু রয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, ৯ ফেব্রুয়ারী বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার নিচের ঢালে নেমে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।।

উল্লেখ্য বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button