আন্তর্জাতিক খবর

মিয়ানমারে ১৬০০ কারাবন্দীকে মুক্তি দিলো জান্তা সরকার

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ কারাবন্দীকে মুক্তি দিচ্ছে দেশটির সেনা সরকার।

দেশটির স্বরাষ্ট্র সচিবের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রোববার এ তথ্য নিশ্চিত করে।

মিয়ানমারের সেনা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৪২ বিদেশি এক হাজার ৬২৯ কারাবন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হচ্ছে।

মানবাধিকার সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) বলছে, মিয়ানমারের ক্ষমতায় সেনা সরকার আসার পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৭৫৬ জন।

এদিকে বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার পর রোববার কারাগারের সামনে ভিড় করেন স্বজনেরা। রয়টার্সের স্থানীয় প্রতিনিধি জানান, এখন পর্যন্ত কারাগার থেকে কাউকে মুক্তি দেয়া হয়নি।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button