আন্তর্জাতিক খবর

যুক্তরাজ্যকে ডুবিয়ে দিতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট: রুশ সাংবাদিক

রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ বলেছেন, যুক্তরাজ্য একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র এবং চিরতরে একে ডুবিয়ে দেয়ার জন্য রাশিয়ার একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের রুশ-বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে মঙ্গলবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই রুশ সাংবাদিক।

রুশ নিউজ চ্যানেল রাশা-টুডের ব্যবস্থাপনা পরিচালক কিসলিয়োভ এদিন এক টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে বলেন, “তারা কেন বৃহৎ রাষ্ট্র রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়, যখন তারা নিজেরা সামান্য দ্বীপরাষ্ট্র এবং রুশ পরমাণু অস্ত্রের আঘাতে যারা ধ্বংস হয়ে যেতে পারে?”

কয়েকদিন আগে ব্রিটিশ উপ প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে। মূলত প্রচ্ছন্ন এই হুমকির জবাবেই এমন কথা বলেন রুশ সাংবাদিক।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button