আন্তর্জাতিক খবর
প্রধান খবর

আন্দোলন স্থগিত করল সিজেপি, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান

কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাশ।

তিনি আন্দোলনকারীদের অবিলম্বে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানান। সৌরভ দাশ বলেন, সরকারের পক্ষ থেকে আন্দোলনের সব দাবি বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। এছাড়া নিট প্রশ্নফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

সিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের পরিমাণ খুব শিগগিরই নির্ধারণ করা হবে।

সিজেপির পাঁচ দফা সংস্কার প্রস্তাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, তাদের পাঁচ দফা পরীক্ষা সংস্কার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসবে সংগঠনটি।

সিজেপির দাবি, সরকার তাদের সব দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে। টানা ৩৬ দিনের আন্দোলনের পর শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরও সিজেপি জানিয়েছিল, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল-নিহত শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পাঁচ দফা পরীক্ষা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন।

তথ্যসূত্র: জাগো নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button