আন্তর্জাতিক খবর

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস

৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। প্রায় ৩৬ বছর পর আবার ফিলিপাইনের ক্ষমতায় আসলেন মার্কোস পরিবার।

ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯ মে। মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দফতর থেকে এক ভিডিও বার্তায় বিজয় ঘোষণা না করেই সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন

মার্কোস জুনিয়রের বাবা ফার্দিনান্দ মার্কোস ছিলেন ফিলিপাইনের স্বীকৃত স্বৈরশাসক শাসন। ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে নির্বাসনে যেতে বাধ্য হন। যদিও ১৯৯০ -এর দশকে নির্বাসন থেকে দেশে ফিরে আসে মার্কোস পরিবার এবং তখন থেকে আবার রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠে পরিবারটি।

মার্কোসের বাবা স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস ১৪ বছর দেশ শাসন করেন। তার শাসনামলে তিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। এছাড়া সে সময় দেশটিতে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার বেড়ে যায়।

ফলে মার্কোস জুনিয়রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে ফিলিপাইনের অনেকেই উদ্বিগ্ন। অনেকের শঙ্কা, মার্কোসের হাট ধরেই ফিলিপাইনে দমনপীড়নের একটি নতুন যুগের সূচনা হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button