আন্তর্জাতিক খবর

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা: নিহত ৪৩, পালিয়েছে ১০৮ বন্দি

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত দুইটি গ্যাং নিজদের মধ্যে সংঘর্ষে জড়ালে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবারের এ ঘটনায় কমপক্ষে ১০৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের সন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানী কুইটো থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে দেশটির চতুর্থ বৃহত্তম শহর সান্তো ডোমিঙ্গোর একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাং ‘লস লোবোস’ এবং ‘আর সেভেন’ এর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানায় দ্য গার্ডিয়ান।

কর্তৃপক্ষ বলছে, ইকুয়েডরে গ্যাং কেন্দ্রিক সহিংসতার ক্ষেত্রে সম্প্রতি ইতিহাসের সবচেয়ে মারাত্মক দাঙ্গা এটি।

আর স্থানীয় পুলিশ প্রধান জানান, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। পালাতকদের দ্রুত আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এছাড়া এ দাঙ্গার মূল কারণ খুঁজতে তদন্ত চলমান।

এদিকে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, এটি “গ্যাং সহিংসতার দুর্ভাগ্যজনক ফলাফল”।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ছয়টি পৃথক দাঙ্গায় দেশটিতে প্রায় ৪০০ বন্দি নিহত হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button