আন্তর্জাতিক খবরপ্রধান খবর

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসেএকটি প্রাথমিক স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৭ বছর থেকে ১০ বছর।

রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট গণমাধ্যমকে বলেছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় ২ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button