আন্তর্জাতিক খবরপ্রধান খবর
সিরিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ৩৪

লেবানন থেকে যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৪ অভিবাসন প্রত্যাশী।
এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও অনেককে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, নৌকাডুবির ঘটনার পর মৃত অবস্থায় উদ্ধার করা লোকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। জীবিত উদ্ধার হওয়া আরও ২০ জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে।



