আন্তর্জাতিক খবর

এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভূমিকম্পটি অনূভূত হয়। ফলে আফটারশকের জন্য সতর্কতা জারি করা হয়। 

দেশটির মধ্য অঞ্চল মাসবেত প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, প্রদেশের প্রধান দ্বীপ মাসবেতের উসন পৌরসভার মিয়াগা গ্রামের নিকটতম গ্রাম থেকে ভূমিকম্পের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার দূরে।

এর আগে গতকাল বুধবার নিউজিল্যান্ডে পাঁচ দশমিক সাত মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দেয়। ফলে এই মুহূর্তে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি।

সূত্র: এনডিটিভি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button