আন্তর্জাতিক খবর

নিখোঁজ সাবমেরিন টাইটানে থাকা ৫ আরোহীর বেঁচে থাকার সম্ভবনা শেষ

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানে সংরক্ষন করা অক্সিজেন শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুন) অফিসিয়ালি এই ঘোষণা করে কর্তৃপক্ষ। অক্সিজেন শেষ হওয়ায় টাইটানে থাকা ৫ আরোহীর বেঁচে থাকার শেষ সম্ভবনাটুকু শেষ হয়ে গেছে।

গত রবিবার (১৮ জুন) নিখোঁজ হওয়ার সময় ৯৬ ঘণ্টার অক্সিজেনের মুজদ ছিল সাবমেরিনটিতে।

সবশেষ গতকাল বুধবার (২১ জুন) সাগরের তলদেশ থেকে একটা শব্দ পাওয়ার কথা জানয়েছিলো উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরিদল। তখন পর্যন্ত আশা করা যাচ্ছিলো তাদের জীবিত উদ্ধার করা যাবে। তবে আজ অক্সিজেন শেষ হওয়ায় তাদের আর জীবিত ফেরার সম্ভবনা থাকলো না।  

নিখোঁজ ৫ আরোহীর মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং এবং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। রয়েছেন ফরাসি নৌবাহিনীর সাবেক এক ডুবুরি এবং ওশান গেটের সিইও।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন তারা। অটলান্টিক মহাসাগরের অতলে ১১১ বছর আগে যে জায়গায় টাইটানিক জাহাজটি ডুবেছিল, সেখানে ওই জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য রোববার পাঁচ যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিল ডুবোজাহাজ টাইটান।     
 
যাত্রা শুরু করার ১ ঘণ্টা ৪৫ মিনিট পর টাইটানের ‘মাদারশিপ’ পোলার প্রিন্সের সঙ্গে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর খোঁজ মেলেনি ডুবোজাহাজটির। তার পর থেকেই টাইটানের খোঁজে তোলপাড় শুরু হয় মহাসাগরে। টাইটানের হদিস পেতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সমুদ্রের ওই এলাকায় টহল দিচ্ছে একাধিক তল্লাশি জাহাজ। জলে নামানো হয়েছে অভিজ্ঞ ডুবুরিদের।  

এই বিভাগের অন্য খবর

Back to top button