কাহালু উপজেলা

বগুড়ায় ছেলেকে বাঁচাতে মা-ছেলে ট্রেনে কাটা পড়ে নিহত

বগুড়ার কাহালুতে মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে ট্রেনে কাটা পড়ে একসাথে মা-ছেলে নিহত হয়েছেন।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু রেলস্টেশনের বটতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম ও তার ছেলে রাজ বাবু।

ফেলানী বেগমের বয়স আনুমানিক ৫০ এর উর্ধে এবং ছেলে রাজ বাবুর বয়স আনুমানিক ২৬ বছর।

একালাবাসীর কাছে জানা যায় , রেলস্টেশনের বটতলা রেললাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রেতা ফেলানী বেগম এর ছেলে রাজবাবু সোমবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছালে ঐ সময় মানসিক ভারসাম্যহীন ছেলেটি রেললাইন পার হতে থাকে। ছেলে রাজ কে লাইনের উপর দেখার পর তার মা ফেলানী চিৎকার করতে করতে দ্রুত লাইনের দিকে এগিয়ে আসে। এমতবস্থায় ট্রেনের নিচে পরে কেটে ক্ষতবিক্ষত হয় যায় দু’জনেই।

এ ব্যাপারে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুইজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button