বগুড়ায় কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
০৭ নভেম্বর দুপুরে কাহালু পৌর মঞ্চে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন।
কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাংলাদেশ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে. এম মনোয়ারুল ইসলাম বিপুল , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল প্রসাদ কানু, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান রবিন।
সম্মেলন বক্তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
সম্মেলন সঞ্চালনা করেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কবৃন্দ।




