আইন ও অপরাধ
প্রধান খবর

আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগেই একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টার পর রায় পড়া শুরু হয়, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি।

গত বছরের ৫ আগস্ট থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন। দেশে তাদের সব সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি ছিলেন সাবেক আইজিপি মামুন—পরে তিনি রাজসাক্ষী হন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জুলাই–আগস্টের সহিংসতায় নিহতদের কয়েকজন স্বজন ও আহতরা। রায় শুনে তাদের অনেককে আবেগাপ্লুত দেখা যায়।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button