আইন ও অপরাধ
প্রধান খবর

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা সংক্রান্ত কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার ইস্যুতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়।

সেসময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে আকস্মিকভাবে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button