আইন ও অপরাধ
প্রধান খবর

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: জানতে চেয়ে হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এ হকারদের ফুটপাত বরাদ্দ সংক্রান্ত ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মো. শোয়েবুজ্জামান।

পরে রিটকারী আইনজীবী বলেন, নীতিমালার যে অংশে ফুটপাত বরাদ্দের কথা বলা হয়েছে, তা সংবিধানের ২১ ও ৩৬ অনুচ্ছেদে বর্ণিত জনগণের মৌলিক অধিকার এবং অবাধ চলাচলের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

তথ্যসূত্র: যমুনা নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button