আইন ও অপরাধজাতীয়
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

দুই দশক আগে, গোপালগঞ্জের কোটালিপাড়ায় বোমা পেতে রেখে, শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায়, ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, হাইকোর্ট। খালাস দিয়েছেন, একজনকে।
২০১৭ সালের ২০ আগস্ট, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক ওই ১০ জঙ্গির মৃত্যুদন্ডের রায় দেন। এছাড়া, ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
এ মামলার রায়সহ সব নথি ওই বছরের ২৪ আগস্ট পাঠানো হয়, হাইকোর্টে। এরপর প্রধান বিচারপতির কাছে পাঠালে, তিনি জরুরি ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১৩ জন কারাগারে এবং ১১ জন পলাতক রয়েছে।
২০০০ সালের ২০ জুলাই, গোপালগঞ্জের কোটালিপাড়ায়, শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে তাকে হত্যার উদ্দেশে, ৭৬ কেজি ওজনের বোমা পেতে রাখা হয়।



