আইন ও অপরাধ
ছাত্রলীগ নেতা হত্যা: ৯ জনের ফাঁসি, ২২ জনের যাবজ্জীবন

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন আলম হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো—মুনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম, মহসীন, সাইরুল, রজব, বিপ্লব, মমিন ও আরিফুল ইসলাম। প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলো—মাহাবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা ওরফে রং লাল, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মুর্তুজ, সুমন, আসাদুল, আখতারুল, ফরমান আলী, জয়নাল আবেদীন, রাজু আহমেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ ওরফে লালু, টিয়া আলম, আজাদ হোসেন ও মাসুম। প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


