আইন ও অপরাধ

কঠোর হচ্ছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংঘাত গিয়ে ঠেকেছে দেশের সর্বোচ্চ আদালত চত্বরে। আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার দুুপুরে সংঘর্ষের পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।

বৈঠক শেষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের আহ্বানে আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। সেখানে আগামী রোবাবর (২৯) মে থেকে কোর্টের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানি, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে দিকে সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button