প্রধান খবরবগুড়া জেলাসারাদেশ

ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাদ থেকে পড়ে বগুড়ার তানভীরের মৃত্যু

সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির চার তলা ভবনের ছাদ থেকে পড়ে এ বি এম ত্বকি তানবির নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত তানভির বগুড়া শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সিএসই বিভাগের শিক্ষার্থী।

সোমবার দুপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুপুরে ক্যাম্পাসের একটি ভবনের চার তলা ছাদ থেকে নীচে পড়ে যায় তানবির। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটি দুর্ঘটনা না আত্নহত্যা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button