প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে একজন জেলার সদর ও অন্যজন কাহালু উপজেলায় মারা যান।
নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্নগোপীনাথপুরের বাসিন্দা ৪০ বছরের মোস্তফা হায়দার ও একই জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল গ্রামের বাসিন্দা ২০ বছরের জাকারিয়া হোসেন।
তাদের মধ্যে মোস্তফা সকাল ১০ টার দিকে সদরের ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়ায় ট্রাকচাপায় নিহত হন। আর জাকারিয়া সকাল সাড়ে আটটার দিকে কাহালু উপজেলায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় ট্রাকচাপায় নিহত হন।
এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই আব্দুল আলীম ও বগুড়া কাহালু থানার ওসি মো. মাহমুদ হাসান।
