ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখবে এলাচ, যেভাবে খাবেন

রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এলাচের রয়েছে নানা ঔষধিগুণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এলাচের পানি পান করলে অন্তত পাঁচ ধরনের রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আয়ুর্বেদিক চিকিৎসকরা জানান, এলাচের পানি গ্যাস ও এসিডিটি দূর করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, ফলে শরীর থাকে সতেজ ও সুস্থ।
এছাড়া এলাচ প্রাকৃতিক মুখশুদ্ধি হিসেবে কাজ করে। এর পানি মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া কমাতে সহায়ক। পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি ও রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম হিসেবে রাতে এক গ্লাস পানিতে ৪ থেকে ৫টি গোটা এলাচ ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন এবং অন্তত এক ঘণ্টা কিছু খাবেন না। নিয়মিত এই অভ্যাসে পাচনতন্ত্র, মুখের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের যত্ন মিলবে একসঙ্গে।
সূত্র: নিউজ১৮