যে ৬ খাবার ফ্রিজে রাখা ঠিক নয়

অনেকেই খাবার দ্রুত নষ্ট হওয়া ঠেকাতে ফ্রিজে রাখেন। কিন্তু কিছু উপাদান রয়েছে যেগুলো ফ্রিজে রাখলে বরং স্বাদ, গন্ধ এবং টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। বরং রুম টেম্পারেচারেই এগুলো বেশি দিন ভালো থাকে।
আলু
ঠান্ডায় আলুর স্টার্চ চিনিতে রূপান্তরিত হয়। এতে আলু অস্বাভাবিকভাবে মিষ্টি স্বাদ পায় এবং গুণাগুণও নষ্ট হয়। আলু সবসময় আলোছাড়া ঠান্ডা জায়গায় রাখা উচিত।
শসা
ফ্রিজের ঠান্ডায় শসার তাজাভাব কমে যায়। রাখতে হলে ফ্রিজের তুলনামূলক উষ্ণ অংশে রাখাই ভালো। কচকচে ভাব ধরে রাখতে ভিনেগার দিয়ে ধুয়ে বক্সে রেখে সংরক্ষণ করলে এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে।
পেঁয়াজ
পেঁয়াজ টিকে থাকতে পর্যাপ্ত বাতাস চলাচল প্রয়োজন। ফ্রিজে এই পরিবেশ নেই, ফলে পেঁয়াজ নরম ও নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। ছিদ্রযুক্ত ব্যাগ, পাতিল বা মেঝেতে ছড়িয়ে ঠান্ডা রুমে রাখাই উত্তম।
টমেটো
অতিরিক্ত ঠান্ডায় টমেটোর রাসায়নিক গঠন বদলে যায়, ফলে স্বাদ ও টেক্সচার নষ্ট হয়। ফ্রিজে রাখলে টমেটো নরম হয়ে যেতে পারে। তাই বাইরে খোলা জায়গাতেই সবচেয়ে ভালো থাকে।
রসুন
রসুনের আদর্শ তাপমাত্রা ১৫–১৮°C। বাতাস চলাচল করতে পারে এমন পাত্রে রসুন রাখলে দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজে রাখার প্রয়োজন নেই।
মধু
মধু ঠান্ডায় জমে যেতে পারে। স্বাভাবিক কক্ষ তাপমাত্রাই এর জন্য উপযুক্ত এবং এতে গুণাগুণ অটুট থাকে।
এই খাবারগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে স্বাদ, গুণ ও স্থায়িত্ব বজায় থাকবে আরও দীর্ঘদিন।



