লাইফস্টাইল

খেজুর খাওয়ার সঠিক সময়, খালি পেটে নাকি ঘুমানোর আগে?

খেজুর শুধু রমজানে নয়, সারা বছরই পুষ্টিকর খাবার হিসেবে জনপ্রিয়। এতে থাকা ফাইবার, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে সুরক্ষা দেয়। তবে অনেকের মনে প্রশ্ন—খেজুর খাওয়ার উপযুক্ত সময় কোনটি? খালি পেটে সকালে, নাকি ঘুমানোর আগে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন—

খালি পেটে খেজুর খাওয়ার সুবিধা
• প্রাকৃতিক শর্করা সকালে দ্রুত এনার্জি সরবরাহ করে।
• ফাইবার হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য কমায়।
• খনিজ ও ভিটামিন শরীরে আরও কার্যকরভাবে শোষিত হয়।

ঘুমানোর আগে খেজুর খাওয়ার সুবিধা
• ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি৬ স্নায়ু শান্ত করে ঘুম উন্নত করে।
• প্রাকৃতিক সুগার রাতের ক্ষুধা কমায়, অতিরিক্ত খাবার এড়াতে সাহায্য করে।
• মেলাটোনিনের কার্যকারিতা বাড়িয়ে ঘুমের মান উন্নত করে।

কখন খাওয়া সবচেয়ে ভালো?
বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কোনো সময় বাধ্যতামূলক নয়। সকালে খেলে দেবে দ্রুত শক্তি, আর রাতে খেলে বাড়াবে আরাম ও তৃপ্তি। তবে যাদের ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি।

সব মিলিয়ে, শরীরের প্রয়োজন অনুযায়ী দিনের যেকোনো সময় খেজুর খাওয়া যেতে পারে—উভয় সময়ই উপকারী।

এই বিভাগের অন্য খবর

Back to top button