লাইফস্টাইল
প্রধান খবর

মেকআপ তুলতে অবহেলা নয়, জেনে নিন সঠিক ৪ উপায়

নিজেকে সুন্দর রাখতে অনেকেই নিয়মিত মুখে মেকআপ ব্যবহার করেন। তবে ব্যবহারের পর সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা। আবার অনেকেই জানেন না, কীভাবে সহজ উপায়ে মেকআপ তুলতে হয়। তাই আজ থাকছে মেকআপ তোলার সহজ ৪টি উপায়।

রূপবিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মেকআপ তুলতে চারটি উপাদানই যথেষ্ট-নারিকেল তেল, ফেসওয়াশ, টোনার ও ফেসপ্যাক।

প্রথমে একটি তুলা বা ফেসিয়াল টিস্যু দিয়ে মুখ হালকা করে মুছে নিতে হবে। এরপর তাতে নারিকেল তেল নিয়ে পুরো মুখ পরিষ্কার করতে হবে। পরে হাতে সামান্য তেল নিয়ে মুখে প্রায় দুই মিনিট ম্যাসাজ করলে মেকআপ সহজে উঠে আসে।

এরপর একটি ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ত্বকের ভেতরের ময়লা দূর হয়।

মুখ ধোয়ার পর ব্যবহার করতে হবে টোনার। প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করা যেতে পারে। এটি ত্বক সতেজ রাখে এবং ত্বকের পোরস টাইট করতে সহায়তা করে।

সবশেষে ত্বকের যত্নে ফেসপ্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘরে বসেই কার্যকর ফেসপ্যাক তৈরি করা যায়। এ জন্য চালের গুঁড়া, গুঁড়া দুধ ও চিনি একসঙ্গে মিশিয়ে তাতে লেবুর রস দিয়ে স্ক্রাবের মতো ব্যবহার করতে হবে। চাইলে লেবুর খোসা দিয়েও স্ক্রাব করা যেতে পারে।

মেকআপ তোলার পর অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, যা ত্বককে সুরক্ষা দেয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিকভাবে মেকআপ না তুললে দীর্ঘমেয়াদে ব্রণ, কালো দাগসহ নানা ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়ম মেনে মেকআপ তোলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button