লাইফস্টাইল

সকালে ঘুম থেকে উঠে কী করবেন, কী করবেন না

ছবি: এআই

ভালো ঘুম শরীর ও মনের জন্য অপরিহার্য। তবে ঘুম থেকে ওঠার পর কিছু অভ্যাস রয়েছে, যা স্বাস্থ্য ও কর্মক্ষমতার জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে ওঠার প্রথম এক ঘণ্টা বা ‘গোল্ডেন আওয়ার’ সারাদিনের শক্তি, মনোযোগ ও মানসিক অবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে।

সকালে উঠেই যেসব কাজ এড়িয়ে চলবেন

  • অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানো: এতে শরীর ও মস্তিষ্ক বিভ্রান্ত হয়, ফলে মাথা ভার লাগা ও মনোযোগের ঘাটতি দেখা দেয়।
  • মোবাইল স্ক্রল করা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে পড়লে মানসিক চাপ বেড়ে যায় এবং দিনের শুরু হয় নেতিবাচকভাবে।
  • হঠাৎ উঠে দাঁড়ানো: রক্তচাপ হঠাৎ নিচে নেমে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে।
  • খালি পেটে কফি খাওয়া: এতে শরীরের কর্টিসল হরমোন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাকৃতিক জাগ্রত চক্র ব্যাহত হয়।
  • বিছানায় অলসভাবে শোয়া: বেশি সময় কাটালে শরীর ও মস্তিষ্ক দুটোই কর্মক্ষমতা হারায়।
  • নেতিবাচক চিন্তা করা: দুশ্চিন্তা দিয়ে দিন শুরু করলে সারাদিন মন খারাপের প্রভাব থেকে যায়।
  • সকালে ধূমপান: এসময় ফুসফুস সবচেয়ে সংবেদনশীল থাকে, তাই ক্ষতির ঝুঁকি বাড়ে।
  • ভারী খাবার খাওয়া: তেল-চর্বিযুক্ত খাবার খেলে হজমে সমস্যা তৈরি হয়।
  • স্ট্রেচিং না করা: শরীর শক্ত হয়ে যায় এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয়।

ঘুম থেকে উঠে যেসব কাজ করবেন

  • এক গ্লাস পানি পান করুন: শরীরকে হাইড্রেট রাখে ও মস্তিষ্ক সতেজ করে।
  • গভীর শ্বাস, দোয়া বা ধ্যান করুন: মানসিক প্রশান্তি আনে ও স্ট্রেস কমায়।
  • শরীর টানুন বা হালকা স্ট্রেচিং করুন: রক্ত সঞ্চালন বাড়ায় ও শরীর সক্রিয় করে।
  • সূর্যের আলোতে কিছুক্ষণ থাকুন: বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে, ভিটামিন-ডি যোগায় ও মুড ভালো করে।
  • স্বাস্থ্যকর নাশতা করুন: ডিম, ফল, দুধ বা শস্যদানা শক্তি জোগায় ও মনোযোগ বাড়ায়।
  • দিনের পরিকল্পনা করে নিন: সময় নষ্ট হয় না, কাজের প্রতি মনোযোগ বাড়ে।
  • ইতিবাচক চিন্তা করুন: অনুপ্রেরণামূলক চিন্তা সারাদিনের মুড ভালো রাখে।

এই বিভাগের অন্য খবর

Back to top button