
একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে বিটিআরসি দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে।
নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *১৬০০১# নম্বরে গিয়ে এনআইডির শেষ চারটি ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল না করলে কমিশন নিজ উদ্যোগে সেগুলো বন্ধ করে দেবে।
তথ্যসূত্র: যুগান্তর



