জাতীয়

আজ থেকে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম চালু

বাংলাদেশ পুলিশ আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে। আগে থেকেই নির্ধারিত থাকলেও, এখন পর্যন্ত সীমিত সংখ্যক সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সব সদস্যের পোশাক একসঙ্গে তৈরি না হওয়ায় ধাপে ধাপে সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে মেট্রোপলিটন পুলিশ ও বিশেষ ইউনিটের কর্মকর্তারা নতুন ইউনিফর্ম পাচ্ছেন। পরে দেশের সব ইউনিটে তা কার্যকর হবে।

নতুন পোশাকে গাঢ় নীল ও সবুজ রঙ বাদ দিয়ে যুক্ত হয়েছে লোহার মতো ধূসর রং। প্রথম ধাপে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে ইউনিফর্মটি চালু করা হয়েছে। এরপর ধীরে ধীরে রেঞ্জ ও অন্যান্য ইউনিটেও তা দেওয়া হবে।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয়। সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরে সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন দেয় এবং আজ থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button