জাতীয়
প্রধান খবর

৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানায়।

ইসি জানায়, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের তথ্য

ইসির তথ্য অনুযায়ী—

  • রংপুর অঞ্চল (৮ জেলা, ৩৩ আসন): গ্রহণ ৩৩৮, দাখিল ২৭৮
  • রাজশাহী অঞ্চল (৮ জেলা, ৩৯ আসন): গ্রহণ ৩২৯, দাখিল ২৬০
  • খুলনা অঞ্চল (১০ জেলা, ৩৬ আসন): গ্রহণ ৩৫৮, দাখিল ২৭৬
  • বরিশাল অঞ্চল (৬ জেলা, ২১ আসন): গ্রহণ ২১২, দাখিল ১৬৬
  • ফরিদপুর অঞ্চল (৫ জেলা, ১৫ আসন): গ্রহণ ১৬৫, দাখিল ১৪২
  • ঢাকা অঞ্চল (৬ জেলা, ৪১ আসন): গ্রহণ ৬৩৮, দাখিল ৪৪৪
  • ময়মনসিংহ অঞ্চল (৬ জেলা, ৩৮ আসন): গ্রহণ ৪০২, দাখিল ৩১১
  • সিলেট অঞ্চল (৪ জেলা, ১৯ আসন): গ্রহণ ১৭৬, দাখিল ১৪৬
  • কুমিল্লা অঞ্চল (৬ জেলা, ৩৫ আসন): গ্রহণ ৪৯৬, দাখিল ৩৬৫
  • চট্টগ্রাম অঞ্চল (৫ জেলা, ২৩ আসন): গ্রহণ ২৯৩, দাখিল ১৯৪

মনোনয়ন দাখিলের সময় আর বাড়ছে না

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না।

নির্বাচনি তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখ

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী—

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি
  • আপিল দায়ের: ৫ – ৯ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১০ – ১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনে নির্বাচন কমিশন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button