জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪১১

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪১১ জন।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৫১৯ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৩৭ জন।

তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।

ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button