জাতীয়
প্রধান খবর

আগামীকাল বন্ধ থাকবে বেসরকারি অফিস, যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিফোন ব্যবস্থা, ইন্টারনেট সেবা এবং এসব খাতে নিয়োজিত যানবাহন ও কর্মীরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসক ও ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও কাজ চালিয়ে যাবেন।

ব্যাংক লেনদেন ও আদালতের কার্যক্রম বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবেন বলে জানানো হয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button