
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। এ কারণে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূর্বঘোষণা অনুসারে দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) ও ২১ অক্টোবর (বুধবার)। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি একদিন বাড়ল।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

