জাতীয়
প্রধান খবর

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারি হটলাইন চালু

গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালু করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, ভুয়া তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানোর বিষয়ে অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানোর সুযোগও রাখা হয়েছে।

সরকার জানায়, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনলাইন গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণ, যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করবে।

কর্তৃপক্ষ জনগণকে গুজব শনাক্ত ও প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক তথ্য দ্রুত হটলাইন বা ই-মেইলের মাধ্যমে জানাতে আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button