
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ বি এম আতাউল মজিদ তৌহিদ, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এ রিট আবেদন করেন বলে জানা গেছে।
রিট আবেদনে গণভোট আয়োজনের পুরো প্রক্রিয়া, ফলাফল ঘোষণার পদ্ধতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে গণভোটের ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না-সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া, ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিলসহ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হাইকোর্ট বিভাগ এর কাছে আবেদন জানানো হয়েছে।
রিটটি প্রাথমিক শুনানির জন্য শিগগিরই কার্যতালিকায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



