
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নেয়। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যসূত্র: প্রথম আলো



